বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রাম সাতকানিয়ায় বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে নিহত বাবা-মেয়ে, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আগুন দিয়ে ঘাতক বাসটি জ্বালিয়ে দিয়েছে, সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে অস্ত্র লুটের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এছাড়া দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে দোহাজারী হাইওয়ে পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীদেরকে ধাওয়া করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের পাঠানিপুলের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাইর বর বাড়ির আবদুস সাত্তারের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০) ও তার মেয়ে ওয়াসিফা জান্নাত (২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের পাঠানিপুলের উত্তর পাশে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি মিনি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দেলোয়ার হোসেন ও তার মেয়ে ওয়াসিফা জান্নাত ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া দেলোয়ারের স্ত্রী ও ছেলেসহ ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে আগুন দিয়ে বাসটি পুড়ে দেয় এবং সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত লোকজন তাদের ধাওয়া করে এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা চালায় এবং এক পর্যায়ে পুলিশের অস্ত্র লুটে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশের একটি দল অবরোধকারীদের ছত্রভঙ্গ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তারা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদেরও ধাওয়া করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল আবছার জানান, মিনি বাসের সাথে ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়ে নিহত ও কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মিনি বাসটিতে আগুন দেয়। হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত লোকজন তাদের ধাওয়া করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।

সম্পর্কিত খবর

সাতকানিয়ায় বাস – সিএনজি সংঘর্ষ : শিশুসহ নিহত ২

বাসে অগ্নিসংযোগের ছবি : সংগৃহীত   সাতকানিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা...

মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। আজ রোববার (২৫ অক্টোবর) তিনি দূতাবাসে উপস্থিত হয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে...

বাংলাদেশের বেসরকারি খাতে জাপান ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র...

প্রতিষ্ঠার ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

বাংলাদেশের রাজনীতিতে তারুণ্য বরাবরই পরিবর্তন, প্রতিবাদ ও নতুন স্বপ্নের অন্যতম চালিকাশক্তি। দেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং জাতীয় রাজনীতির নানা বাঁকবদলে যুবসমাজের...

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

ছবি : সংগৃহীত   ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ...

জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪ হাজার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ৪৪ হাজার ২৪৮ জনকে গ্রেপ্তার করা...
সর্বশেষ সর্বাধিক পঠিত