বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রামে এবার ৩’শ বধির ভোটার, তিন বছর পর কার্যকরী পরিষদের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম থেকে প্রায় ৩০০ সদস্য অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেউ হাতের ইশারায় নিজের বক্তব্য তুলে ধরেছেন, কেউ অঙ্গভঙ্গিতে সম্মতি জানিয়েছেন। কেউ আবার নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। কথা বলার প্রচলিত শব্দ ছাড়াই ইশারা-ইঙ্গিতে প্রার্থী ও ভোটারদের মধ্যে মতবিনিময় হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় চট্টগ্রাম বধির সংঘের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বধির সংঘের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসনাত রাজা। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মোস্তফা।মতবিনিময় সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রতীকের পক্ষে ভোট চান।

ভোটারদের উদ্দেশে তারা বলেন, বধির ব্যক্তিদের অনেক সময় সমাজে ভিন্নভাবে দেখা হয়। নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে।সভায় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অংশ নেন। তাদের মধ্যে সিদরাতুল মুনতাহা নির্বাচনী প্রতীক হিসেবে পেয়েছেন আম। সহসভাপতি পদপ্রার্থী মো. সাজ্জাদ হোসেনের প্রতীক জগ। তারাও ভোটারদের কাছে নিজেদের পক্ষে সমর্থন চান।

সংগঠন সূত্রে জানা গেছে, তিন বছর পর বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের ৩৬ জেলার বধির ভোটাররা অংশ নেবেন। নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম বধির সংঘের সদস্যরা বাসযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংগঠনটিতে বর্তমানে প্রায় ৩০০ সদস্য ভোট দেবেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশের বেসরকারি খাতে জাপান ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র...

পাহাড়ের স্বাস্থ্যসেবার দুরবস্থা!

ছবি : সংগৃহীত   পাহাড়ে এত এত উন্নয়নের পরেও কেন একজন নাগরিককে তার মৌলিক অধিকারটা পেতে এত কষ্ট করতে হয়? বান্দরবান থানচির এক গ্রাম থেকে রোগীকে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিএনপির কর্মসূচী ঘোষণা

ছবি : সংগৃহীত   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে র‍্যালি করবে বর্তমান বাংলাদেশ সরকারের বৃহত্তম শরীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।...

জাইকার প্রেসিডেন্টের সাথে জনাব তারেক রহমানের বৈঠক : সহজ শর্তে জাইকার ঋণ সুবিধা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ

ছবি : অনলাইন হতে সংগৃহীত  জাপান সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড....

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

ছবি : সংগৃহীত   ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ...

চট্টগ্রামে গ্রেপ্তার হলো ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবির সদস্যরা। ওই আসামী হলেন মো. ইস্রাফিলকে (৩৫)। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে...
সর্বশেষ সর্বাধিক পঠিত