বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রামে ৩ উপজেলায় অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার তিন উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ড উপজেলায় এই অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার টাকা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ও ২১ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পৃথক তিনটি অভিযানে মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭ জানায়, ২০ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যাপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মো. ফরহাদ-উজ-জামান জয় (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৯ হাজার ৬২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা।

একইদিন সকাল ১১টা ২০ মিনিটের দিকে আনোয়ারার তৈলারদ্বীপসংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে অস্থায়ী চেকপোস্টে একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। পরে অটোরিকশার চালকের আসনের নিচে লুকানো ২৮ হাজার ৫৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক মো. সাকিব (১৯) ও যাত্রী জাহিদুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

পরদিন ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা প্লাটিনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মো. জাকির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

সম্পর্কিত খবর

সাতকানিয়ায় বাস – সিএনজি সংঘর্ষ : শিশুসহ নিহত ২

বাসে অগ্নিসংযোগের ছবি : সংগৃহীত   সাতকানিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা...

চট্টগ্রামে গ্রেপ্তার হলো ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবির সদস্যরা। ওই আসামী হলেন মো. ইস্রাফিলকে (৩৫)। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে...

পুলিশের সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) কমিশনার কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশের প্রত্যেক সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা জননিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিএনপির কর্মসূচী ঘোষণা

ছবি : সংগৃহীত   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে র‍্যালি করবে বর্তমান বাংলাদেশ সরকারের বৃহত্তম শরীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।...

এনসিপির তিন দফা দাবি : স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

প্যারিসে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা

নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার, ২২ অক্টোবর বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। সকাল ৮টা থেকে রাত ৮টা...
সর্বশেষ সর্বাধিক পঠিত