বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও ‘সফট পাওয়ার’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। শিল্প-সংস্কৃতি, গ্রামীণ কারুশিল্প, সংগীত, চলচ্চিত্র ও থিয়েটারকে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করে দেশের নতুন জিডিপি প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘সফট পাওয়ার’ (সাংস্কৃতিক শক্তি) হিসেবে গড়ে তুলতে হবে। শনিবার ২৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত Creative Footprints বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রথাগত অর্থনৈতিক ভাবনায় শিল্প ও সংস্কৃতিকে সবসময় অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে রাখা হয়েছিল। বর্তমান সরকার এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে সৃজনশীল অর্থনীতিকে দেশের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধির নতুন উপাদান হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, ‘সরকারের একার পক্ষে সবকিছু বাস্তবায়ন সম্ভব নয়। তাই নীতি ও অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাত এবং এনজিওগুলোর সাথে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে এই খাতকে সামনে এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে সরকার বাজেটে এর জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করেছে এবং বেসরকারি খাতও এতে বড় ধরনের অর্থায়ন করতে এগিয়ে আসছে।’

সৃজনশীল খাতের প্রসারে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী মহোদয় জানান, দেশীয় কারুশিল্পী, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ডিজাইনিং, ব্র্যান্ডিং এবং আমাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিপণন সহায়তা প্রদান করা হবে। এতে করে দেশের প্রান্তিক শিল্পী ও কারুশিল্পীদের তৈরি পণ্যের সঠিক মূল্যায়ন ও নগদায়ন সম্ভব হবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখবে।

বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের গুরুত্ব দিয়ে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটি কেবল শিল্প, কারুশিল্প বা ব্যবসা নয়; এটি বাংলাদেশের জন্য একটি ‘সফট পাওয়ার’। সঙ্গীত, থিয়েটার, চলচ্চিত্র ও হস্তশিল্পের মাধ্যমে বিশ্ব দরবারে নিজস্ব অবস্থান শক্ত করাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এনামুল হক ।

সম্পর্কিত খবর

সাঁঝের বেলা

সাঁঝের বেলা - কৌশিক ভট্টাচার্য্য সূয্যি মামা ডুবেছে বলে, রাত্রি এসে জাগলো তাই। সব পাখিরা ঘুম পাড়ালো, ভোর হবে তার অপেক্ষায়। সাঁঝের বেলায় জ্বলবে বাতি, শিশুরা সব ঘরে যায়। জোনাকি সব আলো...

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে। নতুন কমিটিতে আগের মতোই আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। তবে...

চট্টগ্রামে ৩ উপজেলায় অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ

চট্টগ্রাম জেলার তিন উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ড...

চট্টগ্রামে আসামি ধরাকে কেন্দ্র করে এসআরবি’র ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক এক আসামিকে ধরতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে...

চীনের তিব্বতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার...

সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে : ডিসি জাহিদ

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এ খাতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত