বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

জাইকার প্রেসিডেন্টের সাথে জনাব তারেক রহমানের বৈঠক : সহজ শর্তে জাইকার ঋণ সুবিধা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক
ছবি : অনলাইন হতে সংগৃহীত 

জাপান সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার ২৬ অক্টোবর জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২০২৬ সালের জুলাইয়ে জাইকা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় ঢাকায় অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতা ও জাইকার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী। 
জনাব তারেক রহমান বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি ও উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও জনগণের জীবনমান বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে জাপানের সহায়তায় চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করা এবং অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিত করতে গত বছরের মতো জাইকার কাছে বাজেট সহায়তাও চাওয়া হয়।

জবাবে জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসব উদ্যোগ বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের অভিন্ন সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী তাঁকে...

চট্টগ্রামে এবার ৩’শ বধির ভোটার, তিন বছর পর কার্যকরী পরিষদের নির্বাচন

আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম থেকে প্রায় ৩০০ সদস্য অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ...

আজ থেকে দোকানপাট ও শপিং মল রাত ৮টায় বন্ধ হবে

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির গতকাল শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার...

আজ রাতে জাপানের উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জাপানের রাজধানী...

৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকার-প্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা...
সর্বশেষ সর্বাধিক পঠিত