বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ নেই , দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের কিছু এলাকায় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই কারণে ঢাকার পূর্বাঞ্চলসহ রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ করছেন প্রকৌশলীরা। গতকাল ২৭ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। সাময়িক এ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এদিকে পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, চট্টগ্রামের একাংশের পাশাপাশি ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া রাজধানীর মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই। পাওয়ার গ্রিড পিএলসি জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ এখনো জানা যায়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে। সংস্থাটি আরও জানায়, জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ভুয়া বিলে রেলওয়ের কোটি টাকা লোপাট, দুদকের মামলায় ১৪ আসামি

চট্টগ্রাম : বাংলাদেশ রেলওয়ের ৯৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করে ভুয়া বিলে কোটি টাকা লোপাট করার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও সীমান্ত...

চট্টগ্রামে ৩ উপজেলায় অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ

চট্টগ্রাম জেলার তিন উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ড...

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, দুইজন নিখোঁজ

কক্সবাজার : কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন আরো দুইজন।বুধবার...

সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ : আটকে পড়া পর্যটকরা নিরাপদ

ছবি : সংগৃহীত   সাজেকে অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ছয় সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ নিরাপত্তা বাহিনীর মোট নয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার...

৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।...

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

ছবি : সংগৃহীত   আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে জাতীয় সংসদের বৃহত্তম বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন...
সর্বশেষ সর্বাধিক পঠিত