শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আজ শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস

রাজধানীর রায়ের বাজারে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ।

আজ বাংগালী জাতির ইতিহাসের অন্যতম দূঃখের দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতি বছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এটি জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে, যাতে সদ্য স্বাধীন বাংলাদেশ নেতৃত্বশূন্য ও মেধাশূন্য হয়ে পড়ে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে, যখন বিজয় ছিল প্রায় নিশ্চিত, তখনই এই নৃশংস পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল-বদর ও আল-শামস বাহিনী ঢাকা ও অন্যান্য শহর থেকে খ্যাতনামা বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, প্রকৌশলী, গবেষক ও সাংস্কৃতিক কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়।তাঁদের অধিকাংশকে রায়েরবাজারমিরপুরমোহাম্মদপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতদের লাশে ছিল চোখ বাঁধা, হাত পিছনে বাঁধা—যা হত্যার ভয়াবহতার নিদর্শন। এই গণহত্যা ছিল স্বাধীন বাংলাদেশের মেধাভিত্তিক ভবিষ্যৎ ধ্বংসের সুপরিকল্পিত প্রয়াস। 

বার্তা কক্ষ

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...
সর্বশেষ সর্বাধিক পঠিত