শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি নির্বাচনি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন

বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করে তুলতে যথাসাধ্য চেষ্টা করে চলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা সংসদ নির্বাচন ও একই দিনে নির্ধারিত জুলাই সনদ সংক্রান্ত গণভোট সরেজমিনে পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথভুক্ত দেশগুলিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ইতিমধ্যেই প্রতিনিধিদল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, ২০০৮ সালের পর এই প্রথম একসঙ্গে এত বিপুল সংখ্যক বিদেশি নির্বাচনি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হচ্ছে।  বর্তমান অন্তর্বর্তী প্রশাসনের বক্তব্য—পর্যবেক্ষকের সংখ্যা ও আন্তর্জাতিক উপস্থিতির দিক থেকে এবারের উদ্যোগ নজিরবিহীন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, আমেরিকার ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা নির্বাচনী পর্যবেক্ষণে অংশ নেবে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও স্বতন্ত্র পর্যবেক্ষকেরা যুক্ত হবেন আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে। খবরে জানানো হয়েছে, ২৭ দেশের ইউরোপীয় ইউনিয়ন থেকে ১৫০ থেকে ১৮০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন। আমেরিকার প্রতিনিধিদলে থাকতে পারেন প্রায় ৫০ জন এবং কমনওয়েলথের পর্যবেক্ষক সংখ্যা হতে পারে প্রায় ৩০ জন। কূটনৈতিক মহলের মতে, নির্বাচনের সময় এই ব্যাপক আন্তর্জাতিক উপস্থিতি ইউনূস সরকারের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে চাইছে ঢাকা।

অনলাইন ডেস্ক

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত