রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে বইমেলায় বাংলাদেশের বই বিক্রিতে বাধা

অনলাইন ডেস্ক

গত তিন দিন ধরে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগরে শুরু হওয়া বইমেলা ঘিরে বইপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চরমে। মঙ্গলবার সেই পরিবেশে আচমকাই চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, মেলার একটি বুক স্টলে বাংলাদেশের প্রকাশিত একাধিক বই বিক্রির জন্য রাখা হয়েছে। বিষয়টি সামনে আসতেই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে তীব্র আপত্তি জানিয়ে মেলা কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।

মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বইমেলার স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। বিক্ষোভকারীদের দাবি, বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিকভাবে নির্যাতনের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সেদেশের প্রকাশিত বই এদেশের একটি প্রকাশ্য বইমেলায় স্থান পাওয়া হিন্দু সমাজের আবেগ ও অনুভূতিতে আঘাত করছে। তাদের বক্তব্য, যে দেশে হিন্দুদের নিরাপত্তা নেই, সেখানকার প্রকাশনা এভাবে প্রচার করা অনুচিত এবং অবিলম্বে ওই বইগুলো মেলা থেকে সরিয়ে ফেলতে হবে।

হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা অভিযোগ করেন, মেলা কর্তৃপক্ষ বিষয়টি জেনেও উদাসীন থেকেছে এবং কোনও রকম যাচাই ছাড়াই সংশ্লিষ্ট স্টলকে বই বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। বিক্ষোভ চলাকালীন মেলা প্রাঙ্গণে স্লোগান ওঠে এবং কিছু সময়ের জন্য দর্শনার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আঁচ করে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হয়।

মেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলিকে সাধারণ নিয়ম মেনেই অনুমতি দেওয়া হয়েছিল এবং সংশ্লিষ্ট বইগুলি নিয়ে বিতর্কের বিষয়টি তাদের নজরে আগে আসেনি। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতার কথা জানান। অন্যদিকে, হিন্দু জাগরণ মঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ভবিষ্যতে যদি ওই বইগুলি মেলায় রাখা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বইমেলা জ্ঞানের আদান-প্রদানের একটি মুক্ত মঞ্চ হলেও সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কিছু বিষয় অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের খবর নিয়মিত প্রকাশ্যে আসায় মানুষের মনে ক্ষোভ জমছে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশই এই বিক্ষোভ। যদিও অন্য একাংশের মত, কোনও বই শুধুমাত্র দেশের পরিচয়ের কারণে নিষিদ্ধ করা উচিত কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সংবাদ সূত্র :- কলকাতা 24×7 অনলাইন নিউজ

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত