মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সরকারের নৈতিক দায়িত্ব : মাননীয় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বুধবার ২৫ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসের মাল্টি পারপাস হলে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সরকারের নৈতিক দায়িত্ব।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শুধু জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশে ফিরে প্রথমেই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে আমি অনুভব করেছি, গত ১৭ বছর ধরে শহীদ পরিবারের সদস্যরা কতটা নিষ্ঠুরভাবে বিচার থেকে বঞ্চিত ছিলেন, দ্বারে দ্বারে ঘুরেছেন।

পিলখানা ট্র্যাজেডিকে জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধাক্কা হিসেবে আখ্যায়িত করে জনাব তারেক রহমান বলেন, পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তার দুর্বলতাকে পুরোপুরি উন্মোচিত করেছে। সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। এই হত্যাকাণ্ড ছিল সেই সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার এক নারকীয় অপপ্রয়াস।

এইসময় প্রধানমন্ত্রী আরও বলেন, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, সেজন্য জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিকায়নে তার সরকার কাজ করবে। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...
সর্বশেষ সর্বাধিক পঠিত