রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পাক সীমান্তে ব্যাপক আফগানি হামলা : অন্তত ৫৫ পাক সেনা নিহত

আন্তর্জাতিক প্রতিবেদক

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত-সংঘাত চরম আকার ধারণ করেছে। পাক বাহিনীর বিমান হামলার প্রতিবাদে তীব্র প্রত্যাঘাত হানল তালিবান সরকার। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, তাদের পাল্টা হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, গুলি করে নামানো হয়েছে একটি পাক যুদ্ধবিমান৷ কাবুলের অভিযোগ, পাকিস্তান গত কয়েকদিন ধরে আফগান ভূখণ্ডে (কাবুল, কান্দাহার এবং পাকতিয়া) বিনা প্ররোচনায় হামলা চালিয়ে নারী ও শিশু-সহ বেশ কয়েকজনকে হত্যা করেছে। এর বদলা নিতেই বৃহস্পতিবার রাতে ডুরান্ড লাইন বরাবর একযোগে প্রত্যাঘাত করে আফগান বাহিনী। চার ঘণ্টার এই তুমুল লড়াইয়ে আফগান সেনা পাকিস্তানের দু’টি সামরিক ঘাঁটি এবং ১৯টি পোস্ট দখল করেছে বলে দাবি কাবুলের। সূত্র – কলকাতা নিউজ ২৪.কম।

অন্যদিকে, আফগান প্রশাসনের এই বিপুল প্রাণহানি ও ঘাঁটি দখলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পালটা দাবি, বিনা প্ররোচনায় আফগান বাহিনীই প্রথম খাইবার পাখতুনখোয়া সীমান্তে হামলা চালায়। পাকিস্তানের কড়া জবাবে অন্তত ৩৬ জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে এবং পাকিস্তানের মাত্র ২ জন সেনার মৃত্যু হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কড়া ভাষায় জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও আপস করা হবে না। যারা পাকিস্তানের শান্তিকামী মনোভাবকে দুর্বলতা বলে মনে করবে, তাদের যোগ্য জবাব দেওয়া হবে।

এই লড়াইয়ের আঁচ গিয়ে পড়েছে দুই দেশের অন্যতম প্রধান সীমান্ত পারাপার পথ তোর্খামেও। লাগাতার গোলাগুলির জেরে তোর্খাম সীমান্তের কাছাকাছি থাকা এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিচ্ছে দুই দেশের প্রশাসনই। উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২,৬১১ কিলোমিটার দীর্ঘ ‘ডুরান্ড লাইন’ নিয়ে বিবাদ দীর্ঘদিনের। আফগানিস্তান কখনই একে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘাত দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে এক বড়সড় সামরিক সঙ্কটের মুখে দাঁড় করাল।

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত