রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইউরোপকে বন্ধ করে এশিয়ায় গ্যাস পাঠানোর হুমকি রুশ প্রেসিডেন্টের

আন্তর্জাতিক প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া এখনই ইউরোপের কাছে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে এবং সেই গ্যাস এশিয়ার দিকে ঘুরিয়ে দিতে প্রস্তুত। পুতিনের কথায়, নতুন ক্রেতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তারা বেশি দামে গ্যাস কিনতে প্রস্তুত।

এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে হরমুজ প্রণালী তেল রফতানির জন্য বন্ধ। রাশিয়া এবং চীনের তেল ট্যাংকার ছাড়া অন্য দেশের তেল ট্যাংকার হরমুজ প্রণালীতে ঢোকা বন্ধ। এমন জটিল পরিস্থিতিতে রাষ্ট্রীয় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে রুশ সর্বাধিনায়ক পুতিনের এই মন্তব্য যথেষ্ট আলোড়ন তৈরী করেছে। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন তো ২০২৭ সালের মধ্যে রাশিয়ান গ্যাস ও এলএনজি-র ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করেছে।তাহলে কেন রাশিয়া অপেক্ষা করবে? কেন এখনই ইউরোপে সাপ্লাই বন্ধ করে এশিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া যাবে না, যেখানে চাহিদা বাড়ছে এবং দামও বেশি পাওয়া যাচ্ছে? পুতিন সরকারকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে। ডেপুটি প্রাইম মিনিস্টার আলেকজান্ডার নোভাকও বলেছেন, ইতিমধ্যে কয়েকটা এলএনজি ট্যাঙ্কার মাঝপথে ঘুরিয়ে এশিয়ার দিকে পাঠানো হয়েছে চীন, ভারত, থাইল্যান্ড, ফিলিপাইনসের মতো দেশগুলো বেশি স্পট প্রাইস দিচ্ছে।

পুতিন বলছেন, ইউরোপ নিজেরাই রাশিয়ান গ্যাস ছেড়েছে, তাই রাশিয়াও অপেক্ষা করবে না এখনই ‘রিলায়েবল পার্টনার’দের দিকে যাবে। কূটনীতিকদের মতে ইউরোপের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। শীতকাল এগিয়ে আসছে, গ্যাসের স্টক বাড়ানো দরকার, কিন্তু দাম বেড়ে গেলে গড় পরিবারের বিদ্যুৎ-গ্যাস বিল কয়েকশো ডলার বেড়ে যেতে পারে। অনেকে বলছেন, এটা পুতিনের ‘এনার্জি ব্ল্যাকমেল’।

কিন্তু রাশিয়ার দিক থেকে দেখলে এটা ব্যবসায়িক সিদ্ধান্ত। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ রাশিয়ান তেল-গ্যাসে ছাড় দিয়েছে, রাশিয়া তাই চীন-ভারতের মতো দেশে ডিসকাউন্টে বিক্রি করেছে। এখন সুযোগ এসেছে উচ্চ দামে বিক্রির। পুতিন বলেছেন, যদি ইউরোপ ফিরে আসতে চায় দীর্ঘমেয়াদি চুক্তিতে, তাহলে রাশিয়া প্রস্তুত কিন্তু সেটা ‘স্টেবল’ ও ‘নন-পলিটিক্যাল’ হতে হবে।

সম্পর্কিত খবর

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত