রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ফেভারিট ফ্রান্সের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্স ৩ : ১ সেনেগাল

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফেভারিট ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ দারুণ সূচনা করেছে। যদিও সেনেগালও সমানতালে লড়াই করেছে, বিশেষ করে খেলার প্রথমভাগ ছিলো পুরোই সেনেগালের দখলে। কিন্তু একজন এমবাপ্পেই গড়ে দিলেন দুই দলের মধ্যে তফাত।

ফরাসি রক্ষণকে কঠিন পরীক্ষার মুখে ফেলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি সেনেগাল। সেখানে ফ্রান্সের অবস্থা ছিলো ছন্নছাড়া। তবে বিরতির পর বদলে গেল খেলা। আরও ভালো করে বলা যায় বদলে দিলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোলে জোড়া রেকর্ড ভেঙে বিশ্বকাপের শুরুটা করলেন দারুণভাবে। ফ্রান্সও পেল ৩-১ গোলের জয়।

নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে পাপে থিয়াওয়ের সেনেগাল সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল। তাদের ৪-৪-২ ফরমেশনের প্রেসিংয়ের সামনে ফ্রান্সের মাঝমাঠ ও আক্রমণভাগ ছিল নিষ্ক্রিয়। প্রথমার্ধে ফ্রান্স গোলবার লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি। বিপরীতে ২৫ মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসনের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ের ছয় মিনিটে সাদিও মানের পাসে মাত্র আট গজ দূর থেকে বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ইসমাইলা সার।

দ্বিতীয়ার্ধে ফ্রান্স তাদের কৌশল পরিবর্তন করে। মাইকেল ওলিসেকেে রাইট উইং থেকে সরিয়ে মাঝমাঠে ফ্রি-রোলে নিয়ে আসেন কোচ দিদিয়ের দেশম। এর সুফল মেলে ৬৬ মিনিটে; ওলিসের পাস থেকে প্রথম টাচে কোনাকুনি শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন অধিনায়ক এমবাপ্পে। এই গোলের মাধ্যমে ২০০৬ সালের ফাইনালে জিনেদিন জিদানের পর প্রথম ফরাসি অধিনায়ক হিসেবে বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন তিনি।

পিছিয়ে পড়ে সেনেগাল আক্রমণে গতি বাড়ালেও ৬৮ মিনিটে অফসাইডের কারণে নিকোলাস জ্যাকসনের দুটি গোল বাতিল হয়। এরপরই ৮১ মিনিটে উসমান দেম্বেলের পরিবর্তে মাঠে নামেন ব্রাডলি বারকোলা। মাঠে নামার এক মিনিটের মাথায় আদ্রিয়েন রাবিওর পাস থেকে দারুণ এক চিপ শটে সেনেগাল গোলরক্ষককে বোকা বানান এই ফরাসি ফরোয়ার্ড।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাবিওর ভুল থেকে বল পেয়ে ব্যবধান কমান সেনেগালের ১৮ বছর বয়সী বদলি স্ট্রাইকার ইব্রাহিম এমবায়ে। তবে এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে ওলিসের পাস থেকে ডিবক্সের প্রায় ৩০ গজ দূর থেকে দূরপাল্লার জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলে ফ্রান্সের জয় নিশ্চিত করার পাশাপাশি দুটি রেকর্ড নিজের নামে করে নেন তিনি। ৫৮ গোলে অলিভিয়ের জিরুকে টপকে হয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। শুধু তা–ই নয়, ১৪ গোল নিয়ে জাঁ ফন্টেইনকে (১৩) টপকে বিশ্বকাপের ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলেরও মালিক এই ফরাসি স্ট্রাইকার। আর মাত্র তিনটি গোল পেলেই জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডে নাম লেখাবেন এমবাপ্পে।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত