বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা সম্ভব নয় : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : সাইক্লিং পরিবেশবান্ধব এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর সড়কের (ভিআইপি রোড) উন্নয়ন ও দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ সাইকেল ট্র্যাক, হাঁটার পথ ও উন্মুক্ত পরিসর তৈরি করা সরকারের দায়িত্বের অংশ। বিশ্বের অনেক দেশে মানুষ সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীতে সাইকেল চালানো ও হাঁটার সুযোগ বাড়াতে সিটি করপোরেশনের মেয়র যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। বিমানবন্দর সড়কের সাইকেল ট্র্যাকটি কেবল শুরু। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় আরও সাইকেল ট্র্যাক ও ওয়াকওয়ে নির্মাণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, নাগরিকদের জন্য হাঁটার জায়গা, সাইকেল চালানোর পথ ও উন্মুক্ত পরিসর তৈরি করা কোনো বিলাসিতা নয়; বরং এগুলো দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদার অংশ। মানুষকে ঘরের মধ্যে বন্দি রেখে সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করা সম্ভব নয়। তাই নগরীর খালের দুই পাড়সহ উপযুক্ত জায়গায় হাঁটার পথ নির্মাণের উদ্যোগ নিতে হবে। এ ধরনের নাগরিক সুবিধা সম্প্রসারণে সংশ্লিষ্ট সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাইক্লিস্ট ও রাজনৈতিক নেতারা।

সম্পর্কিত খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিএনপির কর্মসূচী ঘোষণা

ছবি : সংগৃহীত   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে র‍্যালি করবে বর্তমান বাংলাদেশ সরকারের বৃহত্তম শরীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।...

অন্ধকার ভেদ করে আলোর যাত্রা, বুদ্ধের করুণায় জাগুক মানবতার মুক্তির চেতনা

চট্টগ্রামের নন্দকানন বুদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজারো ফানুস উড়িয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তরা। রাতের আকাশে একের পর এক ফানুস...

সাঁঝের বেলা

সাঁঝের বেলা - কৌশিক ভট্টাচার্য্য সূয্যি মামা ডুবেছে বলে, রাত্রি এসে জাগলো তাই। সব পাখিরা ঘুম পাড়ালো, ভোর হবে তার অপেক্ষায়। সাঁঝের বেলায় জ্বলবে বাতি, শিশুরা সব ঘরে যায়। জোনাকি সব আলো...

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে। নতুন কমিটিতে আগের মতোই আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। তবে...

সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে : ডিসি জাহিদ

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এ খাতে...

প্যারিসে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা

নতুন করে বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার, ২২ অক্টোবর বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। সকাল ৮টা থেকে রাত ৮টা...
সর্বশেষ সর্বাধিক পঠিত