বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে সফলভাবে নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া শুরু হয়েছে। আজ রোববার ১১ অক্টোবর পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো এই নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন বিক্রিয়া শুরু হয়। এ পর্যায়কে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’।
ফার্স্ট ক্রিটিক্যালিটি হলো এমন একটি অবস্থা, যখন চুল্লির ভেতরে পারমাণবিক বিক্রিয়া নিজে থেকেই নিয়ন্ত্রিতভাবে চলতে থাকে। তবে এর অর্থ এখনই বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে এমন নয়।এরপর আরও পরীক্ষা-নিরীক্ষা শেষে ধীরে ধীরে চুল্লির শক্তি বাড়ানো হবে।গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন দেয়। এর আগে ইউনিটটির স্বয়ংক্রিয় চাপ নিয়ন্ত্রণকারী নিরাপত্তা ভালভে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এই ধাপের কাজ পিছিয়ে যায়। পরে রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় সমস্যার সমাধান হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হয়।জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার আগে আরও দুটি নিয়ন্ত্রক অনুমোদন লাগবে। ফার্স্ট ক্রিটিক্যালিটির পর চুল্লির কার্যক্রম পর্যবেক্ষণ, নিরাপত্তা পরীক্ষা এবং ধাপে ধাপে শক্তি বাড়ানোর কাজ চলবে।

প্রকল্প কর্মকর্তাদের হিসাবে, সব পরীক্ষা পরিকল্পনামতো এগোলে প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে দেওয়া হতে পারে। রূপপুরের প্রথম ইউনিটে গত ২৮ এপ্রিল পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়। পরে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি রিঅ্যাক্টর কোরে বসানো হয়।

উল্লেখ্য, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

সম্পর্কিত খবর

জাতীয় গ্রিড পরিস্থিতি নিয়ন্ত্রণে : বিদ্যুৎ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে

জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে গ্রিডের পুনরুদ্ধারকাজ শেষ হয়। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও...

চট্টগ্রামে এবার ৩’শ বধির ভোটার, তিন বছর পর কার্যকরী পরিষদের নির্বাচন

আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম থেকে প্রায় ৩০০ সদস্য অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ...

চট্টগ্রামের অপহৃত ব্যবসায়ীকে চার দিন পর উদ্ধার করলো জেলা পুলিশ

অপহরণের চার দিন পর মোহাম্মদ এহছান (৩৬) নামে এক ব্যবসায়ীকে কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ...

সাতকানিয়ায় বাস – সিএনজি সংঘর্ষ : শিশুসহ নিহত ২

বাসে অগ্নিসংযোগের ছবি : সংগৃহীত   সাতকানিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা...

সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান এবং তাঁদের সমস্যার সমাধান হয় : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরকারি কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের প্রমাণ...

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত