বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

জাতীয় গ্রিড পরিস্থিতি নিয়ন্ত্রণে : বিদ্যুৎ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কার্যক্রম পুরোপুরি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে গ্রিডের পুনরুদ্ধারকাজ শেষ হয়। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করায় উৎপাদন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

এর আগে দুপুর ১২টা ৪৩ মিনিটে জাতীয় গ্রিডে অনাকাঙ্ক্ষিত বিপর্যয় ঘটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার তাৎক্ষণিক কারিগরি কারণ জানা যায়নি। ঘটনার পর জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারে কাজ শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কার্যক্রম পরিচালিত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বর্তমানে দেশের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করতে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত লোডশেডিং কমে আসবে। অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পিজিবিপি।

সম্পর্কিত খবর

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী : জাপানকে ভ্যাকসিন কারখানা স্থাপনের প্রস্তাব

ছবি : অনলাইন হতে সংগৃহীত   নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী...

জাতীয় গ্রিডে বিপর্যয় : ঢাকা ও চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা হঠাৎই বিদ্যুৎহীন

ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুর ১২টা ৪৩ মিনিটে এই বিপর্যয়...

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

ছবি : সংগৃহীত   ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ...

আশা করি আগামী ২৪ ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন : রাশেদ খাঁন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে এমপি পদ থেকে পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতরাতে...

সাতকানিয়ায় বাস – সিএনজি সংঘর্ষ : শিশুসহ নিহত ২

বাসে অগ্নিসংযোগের ছবি : সংগৃহীত   সাতকানিয়া, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা...

চট্টগ্রামে এবার ৩’শ বধির ভোটার, তিন বছর পর কার্যকরী পরিষদের নির্বাচন

আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম থেকে প্রায় ৩০০ সদস্য অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ...
সর্বশেষ সর্বাধিক পঠিত