বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেনহলে দূর্গা পূজা পরিদর্শনে মাননীয় প্রধানমন্ত্রী

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি : প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

দেশ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র রক্ষার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনা না করেই দেশের জন্য লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেন, সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি। ধর্ম যার যার নিজস্ব বিষয়, কিন্তু রাষ্ট্র সবার। দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান এবং রাষ্ট্র একজন নাগরিককে যা দেবে, অন্য নাগরিকও তা পাবেন। মঙ্গলবার ২০ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন ‘সেদিন যুদ্ধের মাঠে শত-সহস্র মানুষ, লাখো মানুষ যুদ্ধ করেছিলেন। কয়েক লাখ মানুষ শহীদ হয়েছেন। যারা যুদ্ধ করেছিলেন, যারা শহীদ হয়েছিলেন, সেদিন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান। আমরা কোনো ধর্ম দেখিনি, আমরা শুধু দেখেছি তারা মুক্তিযুদ্ধ করছিলেন। তারা দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন, তারা দেশকে স্বাধীন করেছেন।’ স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, দেশের গণতন্ত্র যখন হুমকির মুখে পড়েছে, তখন ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নেমেছেন। জনগণের অধিকার, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছেন। সেসব আন্দোলনেও কে কোন ধর্মের, তা বিবেচনা করা হয়নি। তিনি বলেন, ‘সেদিনও কিন্তু আমরা দেখিনি, আমার পাশের কর্মী কোন ধর্মের বা আমার সামনে কিংবা পেছনের কর্মী কোন ধর্মের।’

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ওই আন্দোলনে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশ নিয়েছিলেন। মা-বোন, শিশু, তরুণ, যুবকসহ লাখ লাখ মানুষ দেশের প্রতিটি জেলায় রাজপথে নেমেছিলেন। তাদের সম্মিলিত আন্দোলনের মুখে স্বৈরাচারকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘বেশিদিন আগের কথা নয়, দুই থেকে সোয়া দুই বছর আগের কথা, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাস। এই দেশের মানুষ, এই দেশের ছাত্র-জনতা এক স্বৈরাচারকে বিদায় করেছে। লাখ লাখ মানুষ সমগ্র বাংলাদেশে সেদিন রাজপথে বেরিয়ে এসেছিলেন। মা-বোনেরা বেরিয়ে এসেছিলেন, বিভিন্ন বয়সের মানুষ বেরিয়ে এসেছিলেন, শিশুরা বেরিয়ে এসেছিল, তরুণেরা বেরিয়েছিল, যুবকেরা বেরিয়ে এসেছিল। কেউ কিন্তু আমরা জিজ্ঞেস করিনি, গুলি খাওয়া মানুষটি মুসলমান নাকি হিন্দু, নাকি বৌদ্ধ, নাকি খ্রিষ্টান। স্বৈরাচার গুলি করেছে, ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই আহত হয়েছে। বাকিরা তাদের ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়েছে। যাওয়ার পথে কেউ মারা গিয়েছে অথবা যাওয়ার পথে বেঁচে থাকলেও বিভিন্নভাবে আহত হয়েছে।’

আহতদের চিকিৎসার ক্ষেত্রে ধর্মীয় পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা কারও ধর্মীয় পরিচয় জানতে চাননি। ধর্মের ভিত্তিতে চিকিৎসা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। দেশের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার এই দৃষ্টান্তই প্রমাণ করে, নাগরিক হিসেবে সবার পরিচয় ও অধিকার সমান।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সকল ধর্মের ও সম্প্রদায়ের মানুষের সহযোগিতা লাগবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী সকলকে বাংলাদেশি হিসেবে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। পরিশেষে সবাইকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে নিজ বক্তব্য শেষ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজকে সকাল থেকেই চট্টগ্রামে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছিলো। প্রিয় নেতা ও দেশের প্রধান নির্বাহীকে একনজর দেখার জন্য অসংখ্য সাধারণ মানুষ ও বিএনপির নেতা কর্মী জেএমসেনহলের আশেপাশের এলাকায় সমবেত হোন। চেরাগী পাহাড় মোড়ে চসিক কতৃক স্থাপিত এলইডি ডিসপ্লেতে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখার জন্য প্রচুর সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন। জনাব তারেক রহমানের এই সফরটি ছিলো চট্টগ্রামবাসী তথা সমগ্র দেশের জন্য ঐক্য ও সম্প্রীতির বার্তা।

সম্পর্কিত খবর

সাঁঝের বেলা

সাঁঝের বেলা - কৌশিক ভট্টাচার্য্য সূয্যি মামা ডুবেছে বলে, রাত্রি এসে জাগলো তাই। সব পাখিরা ঘুম পাড়ালো, ভোর হবে তার অপেক্ষায়। সাঁঝের বেলায় জ্বলবে বাতি, শিশুরা সব ঘরে যায়। জোনাকি সব আলো...

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন ন্যায়বিচারের প্রতীক : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। তিনি নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং শ্রমজীবী...

চট্টগ্রামে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছেন বায়েজিদ থানা পুলিশ। এসময়...

চট্টগ্রামে গ্রেপ্তার হলো ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবির সদস্যরা। ওই আসামী হলেন মো. ইস্রাফিলকে (৩৫)। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে...

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত  জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার পর বৈঠকের বিস্তারিত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগ...
সর্বশেষ সর্বাধিক পঠিত