রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমেরিকার আদালতে মাদুরোকে হাজির করা হয়েছে

অনলাইন ডেস্ক

নিউ ইয়র্কের ম্যানহাটান ফেডারেল কোর্টে আজ কড়া নিরাপত্তার চাদরে ঢেকে আনা হয়েছে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। হেলিকপ্টারে করে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে কোর্টে নিয়ে আসা হয় তাঁকে এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। হাতকড়া পরা অবস্থায়, বেইজ রঙের জামা গায়ে, মাদুরোকে দেখা গিয়েছে সশস্ত্র অফিসারদের কড়া পাহারার মধ্যে।

ব্যারিকেড, স্নাইপার, হেলিকপ্টার টহল সব মিলিয়ে যেন যুদ্ধকালীন পরিস্থিতি। সাংবাদিকদের লম্বা লাইন, প্রতিবাদকারী এবং সমর্থকদের ভিড়। মাদুরোর সমর্থকরা ‘কিডন্যাপিং’ বলে চিৎকার করছেন, অন্যদিকে ভেনেজুয়েলীয় প্রবাসীরা উল্লাস করছেন। কোর্টে মাদুরোর আইনজীবীরা সম্ভবত নট গিল্টি প্লি করবেন এবং জামিনের আর্জি জানাবেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, জামিন মেলা কঠিন।

মামলায় সাজা হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সাবেক ভেনিজুয়েলিয় প্রেসিডেন্টের। এদিকে, নিউ ইয়র্কে সকাল ১০টায় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে ভেনেজুয়েলা ইস্যুতে। রাশিয়া এবং চিনের সমর্থনে এই বৈঠক। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মার্কিন অভিযানকে ‘আগ্রাসন’ এবং ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বলে নিন্দা করেছেন।

রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এটি ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করেছে। রাশিয়া-চিনের মতো দেশগুলো মার্কিন অভিযানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে। কিউবা, কলম্বিয়া, ইরানও তীব্র প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা, এল সালভাদরের মতো ট্রাম্প-মিত্র দেশগুলো এই অভিযানকে স্বাগত জানিয়েছে।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...
সর্বশেষ সর্বাধিক পঠিত