রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বয়কটের হুমকি দিয়েও পাকিস্তান দল ঘোষণা করলো

বাংলাদেশের পাশে নেই পাকিস্তান!!!

নিজস্ব প্রতিবেদক

আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে নতুন নাটকীয় মোড় সৃষ্টি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ায় গতকালও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে শক্তিশালী দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে কার্যত স্পষ্ট হয়ে গেল, বিশ্বকাপ বয়কটের পথে হাঁটছে না পাকিস্তান।

রবিবার (২৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের মতো তারকাদের নিয়ে গঠিত এই দলকে ইতিমধ্যেই ‘টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড’ হিসেবে আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এর ঠিক একদিন আগেই পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। শনিবার আইসিসি ঘোষণা করে যে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই সিদ্ধান্ত ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রকাশ্যে আইসিসির সমালোচনা করে বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের মতোই ‘হাইব্রিড মডেল’ বা ভেন্যু পরিবর্তনের নীতি প্রয়োগ করা উচিত ছিল। নাকভির সেই বক্তব্যের পরই জোরালোভাবে ছড়িয়ে পড়ে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে এমন জল্পনা। এমনকি তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তাঁর ফিরে আসার পরই পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে বলেও মন্তব্য করেছিলেন পিসিবি চেয়ারম্যান। কিন্তু বাস্তবে দেখা গেল, পরদিনই বিশ্বকাপের দল ঘোষণা করে সেই জল্পনাকে কার্যত উড়িয়ে দিল পিসিবি।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের পক্ষে বিশ্বকাপ বয়কট করা বাস্তবসম্মত ছিল না। এতে বিপুল আর্থিক ক্ষতি, আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরও একঘরে হয়ে পড়ার ঝুঁকি ছিল। ফলে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্তই শেষ পর্যন্ত যুক্তিসঙ্গত পথ বলে বিবেচিত হয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত