শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত : চরমোনোই পীর

জনগণ আমেরিকা ও ভারতের ইনসাফ চায় না। জনগণ চায় ইসলামের ইনসাফ।

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। আহ্ এ কোন ইনসাফ! এখন তো দাঁড়িপাল্লার পাল্লা দুইটা দেখি। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা আরেক পাল্লায় দেখি গোপনে ভারত।’ তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।’ সূত্র – দৈনিক কালের কন্ঠ।

গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটে হাতপাখা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবদুল মালেক আনোয়ারী। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে চরমোনাই পীর বলেন, ‘মানুষ জুলুম ও নির্যাতনমুক্ত একটি সোনার দেশ চেয়েছিল। কিন্তু ক্ষমতালোভী একটি স্বার্থান্বেষী মহলের নীলনকশার কারণে সেই আশা ভেস্তে যেতে বসেছে। প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন কিছু দেওয়া সম্ভব নয়। বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিক্তিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব। তিনি আরও বলেন, প্রচলিত এই আইনের কারণেই আমাদের এই দেশটা পাঁচবার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ান হয়ে চোরের দেশে পরিণত হয়েছে। এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো কোলহারা হয়েছে।’

এ সময় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে চরমোনাই পীর বলেন, ‘হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটা ভোট পড়ে তাহলে ইসলামের পক্ষে একটা শক্তি বাড়ে।’ তাই নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, বাউফল উপজেলার সদস্যসচিব আলহাজ আবুল হোসেন হাওলাদার, মাওলানা নুরুল আমিন প্রমুখ। এর আগে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আরেকটি নির্বাচনি জনসভায় ভাষণ দেন চরমোনাই পীর।

সম্পর্কিত খবর

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার ১১ জুলাই দুপুরে এক...

শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য কৌশিক ভট্টাচার্য্য তোমার আমার প্রথম দেখাটা মনে আছে? একটা ভিন্নরকম ব্যাপার ছিলো, তাই না| সমুদ্র দেখতে গিয়েছিলাম, তুমিও সেদিন সমুদ্রের ধারে জলকেলি করছিলে| চুপিসারে তুমি আমায় দেখছিলে পিছু...

বেলজিয়ামকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

স্পেন ২ : ১ বেলজিয়াম  বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সেমিফাইনালে  অংশগ্রহণ নিশ্চিত করেছে স্পেন। শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ গোলে...

দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার এবং স্থানীয়...

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা কেন বারবার ভেঙে পড়ছে? আবারো যুদ্ধের দ্বারপ্রান্তে দুই দেশ—উত্তরণের পথ কোথায়?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক গত চার দশকেরও বেশি সময় ধরে অবিশ্বাস, নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত এবং পারমাণবিক কর্মসূচিকে ঘিরে টানাপোড়েনের প্রতীক। বিভিন্ন সময়ে...

একজন চিকিৎসককে পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক হয়ে উঠতে হবে : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

আজ শনিবার ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক...
সর্বশেষ সর্বাধিক পঠিত