শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’ উদযাপিত হবে পহেলা বৈশাখে

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষ উদযাপন বাঙালি সাংস্কৃতির ঐশ্বর্যমন্ডিত ঐতিহ্যের এক গৌরবময় অধ্যায়, যা আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। অতীতের সকল গ্লানি-জরা-ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে পথচলার প্রত্যয়ে প্রথমবারের মতো নিজস্ব আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোকে সাথে নিয়ে ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’ উদযাপন করছে প্রথিতযশা আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে ১ বৈশাখ মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে বর্ণাঢ্য এই উৎসব।

আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নৃত‍্য পরিবেশনায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন যথাক্রমে তারুণ্যের উচ্ছ্বাস, উচ্চারক আবৃত্তিকুঞ্জ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, সঙ্গীত ভবন, ত্রিভঙ্গ নিকেতন, নৃত্যাঙ্গন, চিটাগং ভায়োলিনিস্ট, পদ্ম নৃত্যালয়, নৃত্যম একাডেমি, আলাউদ্দিন ললিতকলা কেন্দ্র, নজরুল সংগীতশিল্পী সংস্থা, শ্রুতিনন্দন সঙ্গীত নিকেতন, চারুতা নৃত্যকলা একাডেমি, স্বপ্নপুরী, স্বপ্নতরী, নৃত্যময়ী একাডেমি, নৃত্য নিকেতন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, জাকির তমাল নৃত্যভূমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, দ্যা একাডেমি অফ ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স। একক পরিবেশনায় থাকছেন সঙ্গীতশিল্পী মানস পাল, শর্মিষ্ঠা দেব, প্রিয়া ভৌমিক, সেঁজুতি দে, জয়িতা বিশ্বাস, রাসতিন, নুসরাত রিনি। দ্বৈত সঙ্গীত পরিবেশনা করবেন সঙ্গীতশিল্পী রুবেল চৌধুরী, আনিকা দাশগুপ্তা, যাদু পরিবেশন করবেন বোধন সদস্য রাজবীর সব্যসাচী আকাশ। অবারিত আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এই বৈশাখী উৎসবকে প্রাণবন্ত করার লক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের উদার অংশগ্রহণ আশা করা হচ্ছে বলে জানিয়েছেন বোধন কতৃপক্ষ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত