রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইসরায়েলের সমালোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

নিজস্ব প্রতিবেদক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, কেবল সামরিক শক্তি বা হত্যাকাণ্ডের মাধ্যমে কোনো দেশের সব জাতীয় নিরাপত্তা সমস্যা সমাধান করার চিন্তা বাস্তবসম্মত নয়।

বৃহস্পতিবার ১৮ জুন প্রকাশিত নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে ইলেকট্রনিক্যালি সই করার একদিন পর।

ভ্যান্স বলেন, ইসরায়েলের কিছু নেতা, বিশেষ করে কট্টর ডানপন্থি মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভির এ চুক্তির সমালোচনা করেছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সুনির্দিষ্ট প্রস্তাব কী? নয় মিলিয়ন মানুষের একটি দেশ হয়ে আপনারা প্রতিটি জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান হত্যার মাধ্যমে করতে পারেন না।’ তিনি ইসরায়েলকে চলমান আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টাকে সময় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে বলেন, বহু বছর ধরে ওয়াশিংটন ইসরায়েল সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি এমন কঠোর ভাষা সাম্প্রতিক সময়ের তুলনায় ব্যতিক্রমী। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং দখলদারিত্ব ইরান যুদ্ধের স্থায়ী সমাধানের প্রচেষ্টাকে বারবার জটিল করে তুলছে বলে উদ্বেগ রয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও সম্প্রতি ইসরায়েলের সামরিক অভিযানের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। যুদ্ধ পর্যবেক্ষকদের মতে, ইসরায়েলের বর্তমান যুদ্ধ কৌশলের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘অনেক বেশি মানুষ নিহত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কাউকে খুঁজছেন বলে প্রতিবার একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করার প্রয়োজন নেই। সেখানে অনেক মানুষ বসবাস করে এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নয়।’

আন্তর্জাতিক সম্পর্ক ও সমর বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি এমন কঠোর ভাষা ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ককে নতুন করে মূল্যায়নের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং বেপরোয়া হত্যাকান্ড ইরান যুদ্ধের স্থায়ী সমাধানের প্রচেষ্টাকে বারবার জটিল করে তুলছে বলে মার্কিন প্রশাসন অভিযোগ করে আসছে। এমতাবস্থায় ইরান চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় মাপের পরিবর্তনের আগাম সংকেত দিচ্ছে বলেই সংশ্লিষ্টদের ধারণা।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত