বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করতে হবে : সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম- ১০ আসনের এমপি সাঈদ আল নোমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই আন্তরিক। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও এআই প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে আন্তরিক হতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করতে হবে। বুধবার ( ১৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ইন্দু নন্দন দত্ত।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী তাঁর বক্তেব্যে এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া আহ্বায়ক সিনিয়র শিক্ষক দীপন কান্তি দাশ সামগ্রিক বিষয় নিয়ে স্বাগতিক বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর রীতা দত্ত ও সালাহ্ উদ্দীন মোহাম্মদ রেজা।

প্রতিষ্ঠান প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে প্রবর্তক সংঘের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জারি গান ও দেশাত্মবোধক গানে দলীয় নৃত্যে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সাংস্কৃতিক দল। প্রাক্তন অধ্যক্ষ মনোজ কুমার দেব রচিত এবং সুরে প্রবর্তকের ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মুক্তা দত্ত ও সিনিয়র শিক্ষক সীমা রানী দেব। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

সম্পর্কিত খবর

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

ছবি : সংগৃহীত   ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ...

চট্টগ্রামে গ্রেপ্তার হলো ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবির সদস্যরা। ওই আসামী হলেন মো. ইস্রাফিলকে (৩৫)। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের...

চট্টগ্রামে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছেন বায়েজিদ থানা পুলিশ। এসময়...

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী : জাপানকে ভ্যাকসিন কারখানা স্থাপনের প্রস্তাব

ছবি : অনলাইন হতে সংগৃহীত   নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী...
সর্বশেষ সর্বাধিক পঠিত