চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান শনিবার ২৪ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি আগামী ২৬ অক্টোবর সোমবার প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি)/এইচএসসি(ভোকেশনা
