শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে বিজয় শোভাযাত্রা সম্পন্ন

চট্টগ্রামে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা

চট্টগ্রামে বিজয় দিবসের সকালে বিজয় শোভাযাত্রা করেছে সব শ্রেণি পেশার মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী, শিক্ষক, সাংবাদিক, শিল্পীরা অংশ নেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল লাল সবুজের জাতীয় পতাকা আর কণ্ঠে ছিল মুক্তিযুদ্ধের সময়কালীন স্লোগান। ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’, ‘এই বাংলায় হবে না, সাম্প্রদায়িকতার ঠিকানা’।

বিজয় শোভাযাত্রায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাবেক সভাপতি কমরেড শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সীতারা শামীম, স্কপ নেতা ফজলুল কবির মিন্টু, ইমতিয়াজ সবুজ, মোরশেদ, শিমুল দত্ত, দেবাশীষ সেন, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. জাবেদ চৌধুরী, ছাত্র ইউনিয়ন সভাপতি টিকলু কুমার ও সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, রাশেদুল সামির ও অনিকমান বড়ুয়া।

বিজয় শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কে সি দে রোড, লালদীঘির পাড়, টেরি বাজার মোড়, আন্দরকিল্লা মোড় হয়ে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত