মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনূভা জাবীন

আজ ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তাসনূভা জাবীন এনসিপি হতে পদত্যাগের ঘোষণা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেননা বলে জানিয়েছেন। ছবি অনলাইন হতে সংগৃহীত।

অনলাইন প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন জুলাই গণআন্দোলনের অন্যতম সম্মুখসারীর ছাত্র নেত্রী তাজনূভা জাবীন। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট করে তাজনূভা তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিতে না পারার বেদনার কথাও উল্লেখ করেন।

ঢাকা-১৭ আসনে তাজনূভাকে প্রার্থী করেছিল এনসিপি। কিন্তু জামায়াতের সাথে এনসিপির জোট করার প্রক্রিয়ায় তিনি হতাশ এটা উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন  এবং বলেছেন এগুলো সবই পূর্ব পরিকল্পিত। নির্বাচনে অংশগ্রহণ করতে মানুষ তাঁকে যে অর্থ অনুদান হিসেবে পাঠিয়েছেন, তা তিনি  ফেরত দেওয়ার কথাও লিখেছেন।  কীভাবে টাকা ধীরে ধীরে ফেরত দেবেন, তা তিনি বিস্তারিত লিখে জানাবেন এবং সে জন্য তিনি একটু সময় চেয়েছেন।

তিনি আরও বলেন, আগে এনসিপির উচিত ছিলো নিজেকে একটি স্বতন্ত্র শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা। সেটার জন্য সময় দিলও ক্ষতি নেই। কিন্তু এইভাবে কিছু আসনের জন্য একটি বড় দলের সাথে সমঝোতা কিছুতেই মেনে নেওয়া যায় না। তিনি পোষ্টের একপর্যায়ে উল্লেখ করেন “এই জিনিস হজম করে মরতেও পারবোনা আমি”। তিনি বলেন, অত্যন্ত সুকৌশলে সংসদ নির্বাচনের জন্য শতাধিক প্রার্থী নির্বাচন করে এখন হাতে গোণা কয়েকটি আসনের জন্য সমঝোতা করা হচ্ছে। এবং এর মাধ্যমে এনসিপির শীর্ষ নেতৃত্বের কয়েকজন নিজেদের এমপি হওয়া নিশ্চিত করতে চাচ্ছেন। এবং এমন সময়ে ঘোষণাটা দেওয়া হলো যাতে করে যারা বন্চিত হবেন তারা যেনো স্বতন্ত্র নির্বাচনও করতে না পারেন। তিনি আরও বলেন, জামায়াতের সাথেই জোট করে বিএনপি ১৭ বছর ক্ষমতার বাইরে। তিনি বলেন, গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দল মাত্র ৩০টি আসনের জন্য সমঝোতা করছে এটা তিনি ভাবতেও পারেননা। আবার গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দল আরেকটি দলের অধীনে জোট করবে এটাও মানা তাঁর পক্ষে সম্ভব না। তিনি আরও বলেন এই জোটের মাধ্যমে মূলত জুলাই আন্দোলনের সম্পূর্ণ কৃতিত্ব জামায়াতের ঘরে চলে যাবে। তিনি নিজের মনের আরও অনেক দুঃখ – কষ্টের কথা উল্লেখ করে পরিশেষে এনসিপি থেকে পদত্যাগ করার ঘোষণা করেন এবং ভারাক্রান্ত হৃদয়ে আসন্ন সংসদ নির্বাচনে নিজে অংশ নিতে না পারার কথা বলেন।

সম্পর্কিত খবর

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত