রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কাজাখস্তানে আগামী ১৫ মার্চ গণভোট

ইন্টারন্যাশনাল ডেস্ক

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আগামী ১৫ মার্চ নতুন সংবিধান নিয়ে গণভোট আয়োজন করা  হবে বলে জানিয়েছেন দেশটির সরকার। নতুন সংবিধান পাস হলে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ ২০২৯ সালের পরও শাসন করার সুযোগ পেতে পারেন।

বর্তমান সংবিধান অনুযায়ী ২০২৯ সালের পর তোকায়েভের শাসন ক্ষমতার কোনও বিধান নেই। নতুন খসড়া সংবিধান অনুযায়ী পার্লামেন্ট দুই কক্ষের পরিবর্তে এক কক্ষের হবে এবং সদস্য সংখ্যা কমানো হবে। এছাড়া ভাইস প্রেসিডেন্টের পদ পুনঃপ্রবর্তিত হবে, যা ১৯৯৬ সালে বাতিল হয়েছিল। তোকায়েভ ২০২২ সালে এক মেয়াদে সাত বছরের শাসন সময়সীমা চালু করেছিলেন, নতুন খসড়াতেও এই সীমা রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন সংবিধান পাস হলে তোকায়েভ আগের মেয়াদকে বাতিল হিসেবে গণ্য করতে পারেন এবং পুনরায় নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন।

কাজাখস্তানে এই গণভোট এমন সময়ে হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধের কারণে দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং কর বৃদ্ধি হয়েছে। ২০১৯ সালে প্রথম প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভের উত্তরসূরি হিসেবে তোকায়েভ ক্ষমতায় আসেন। ২০২২ সালের দাঙ্গার পর তোকায়েভ নাজারবায়েভকে সব ক্ষমতা থেকে সরিয়ে দেন। নতুন সংবিধানের অধীনে তোকায়েভের পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত