রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর একটি স্কুল পড়ুয়া ছেলে অপহরণ হওয়ার খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা দিকভ্রান্ত হয়ে পড়ে। কাঁদতে কাঁদতে তিনি চলে যান প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনাসামনি পেয়ে ঘটনাটি জানান মাননীয় প্রধানমন্ত্রীকে। খবর শুনেই মাননীয় প্রধানমন্ত্রী জনান তারেক রহমান সরাসরি ফোন করেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে। অতঃপর জনাব তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিক অভিযানে গিয়ে পুলিশ এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করে ওই স্কুলছাত্রকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসার পাশাপাশি অনেকে পুলিশের দ্রুত পদক্ষেপেরও কৃতিত্ব দিচ্ছেন।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল আনুমানিক ৪টার দিকে ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে ফোন করে একজন স্কুলছাত্র অপহরণের বিষয়টি অবহিত করেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কল পাওয়ার সঙ্গে সঙ্গেই ডিসি মাসুদ আলম অপহৃত স্কুলছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপর দ্রুত একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক ঘণ্টার মধ্যেই ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

খিলগাঁওয়ের জোড়পুকুর চামেলীবাগ এলাকার একটি বহুতল নির্মাণাধীন ভবনের সপ্তম তলা থেকে বিকেল ৫টার দিকে অপহৃত স্কুলছাত্রটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী সতর্কতা হিসেবে শিক্ষার্থীকে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে কোনো অপহরণকারীকে পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর। সে রাজধানীর একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র। শিক্ষার্থীর বাবা সচিবালয়ে কর্মরত।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত