রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে হামলা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে হামলার মুখেও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান হিন্দু সম্প্রদায়ের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সূত্র – বিডিনিউজ২৪.কম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে শ্রী শ্রী মোহনলাল জিউর মন্দির থেকে শত শত নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল বের করেন। এক পর্যায়ে তারা দখল হয়ে যাওয়া জমিতে গিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় স্থানীয় সহিদ মিয়া ও তার লোকজন মিছিলে বাধা দেন। এক পর্যায় বিক্ষোভকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মুহূর্তেই ২০ থেকে ২৫ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে তারা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মন্দির কমিটির নেতাদের দাবি, মন্দিরের জায়গা নিয়ে মামলা চলমান অবস্থায় প্রতিবেশী সহিদ মিয়া সেখানে বালু ফেলে দখল করেন। এ ছাড়া খালের ওপর মাটি ফেলা হয়। মন্দিরের জায়গা রক্ষার দাবিতে মানববন্ধন করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করে সহিদ মিয়া বলেন, মন্দিরের জায়গায় তিনি মাটি ফেলেননি। যেটি খাল দেখা যায় সেটি আসলে জমি। মানববন্ধনে তাদের কেউ হামলা করেনি। একটি চক্র এর পেছনে কাজ করছে।

ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, “জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। দুপক্ষই নিজের জায়গা বলে দাবি করেন। আদালতে মামলা চলমান, বিধায় মীমাংসা করা যায়নি। তবে খাল দখল করতে সহিদকে নিষেধ করা হয়েছে। তবে দিনে না করে রাতে তিনি (সহিদ) খাল ভরাট করেন।” সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি; তবে পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত