মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে নির্বাচনে ভোট দেওয়া হারাম…

জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে বিএনপিকে সমর্থন বাবুনগরীর

মেইল ডেক্স

হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মওদুদীর জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদী। আমার কাছে এটা সাধারণ কোনো নির্বাচন নয়, এটা জামায়াতের বিরুদ্ধে জিহাদ। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে নির্বাচনে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।

চট্টগ্রামের ফটিকছড়ি তথা চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের নাটকীয় পরিবর্তন এসেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সরাসরি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’-এর ঘোষণা দিয়েছেন এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীকে অকুন্ঠ সমর্থন জানিয়েছেন। তিনি ফতোয়া দিয়ে বলেছেন, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে নির্বাচনে ভোট দেওয়া হারাম, এটা কোনোভাবেই জায়েজ নয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরীফ খতম উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সরোয়ার আলমগীর উপস্থিত ছিলেন।

বিএনপি প্রার্থীর প্রতি নিজের সমর্থনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা শুধু ধানের শীষের প্রার্থীকে ভোট দিচ্ছি না, বরং তাকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। যদি আমরা কঠোরভাবে তাদের ভোট থেকে বঞ্চিত করতে না পারি, তাহলে তারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে ইসলাম ও মুসলমানদের চরম ক্ষতি করবে।

কাজীরহাট বড় মাদ্রাসার এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক আলেম-ওলামা, মাশায়েক, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বুখারী শরীফ খতম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত ও আলোচনার ফাঁকে বক্তারা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং ইসলামী মূল্যবোধ রক্ষার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

ভোটের মাত্র কয়েকদিন আগে হেফাজত আমিরের এই ‘জিহাদ’ ঘোষণা ফটিকছড়ির ভোটের মাঠে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ স্থানীয় শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...
সর্বশেষ সর্বাধিক পঠিত