রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মনিরুল মনির- এর কবিতা

মনিরুল মনির

কুন্টককুসুমে

………………………..

আহত মানুষ ব্যর্থ হয়ে যায়—
নিমজ্জিত রহস্যের জালে আটকা

জীবিতকাল সুরক্ষিত কণ্টককুসুমে
যেন সমাদরে শুভ্র চূর্ণ নদী

তারপরও পুড়ে থাকে মনে হয়
যার-যার বেদনায়,— উন্মত্ত মানুষ

সন্ধানপর্ব
………………………..

ভালবাসা—খুব নিকটে এসে তোমাকে
ভেঙে যায়, অসময়ে।

তুমি—
চিত্রের গহনা।

মাটি খুঁড়ে
জেগে ওঠো পুনরায়, আমি
নির্নিমেষ।

কথা
………………………..

একটা কথার পৃষ্ঠা

কে একজন দিয়ে গেল
বলল, আসমান থেকে আসবে

তখন থেকে আনন্দ
বাঁচিয়ে রাখতে রাখতে অবাক
হতে হলো

জীবনের কাছে পাওয়া
বিস্তর সময় লাগা ধূম
বাতাসে মিলেছে, বিষময়

আমার দেয়াল
…………………………..

প্রতিদিন ডুবি
তোমার নিকটে হাবুডুবু খাই
দম ধরে রাখি

খুশি হয়ে
সকলে আবার ফিরে
মুগ্ধ হবার এক দেয়াল চিত্র দেখে

দেয়ালের কথা
লেখা আছে কিছু প্রথা
প্রতিদিনকার মুগ্ধ যথা।

জলের চিত্র
………………………..

গাঙচর থেকে
ফিরে আসা পাখি
মৌন-মুখর সকালে ঘরে এলো—
বন তুলসী—
মোহে বেঁচে থাকি—

নদীতে, নিঠুর ঢেউ খেলে—
জীবনের আদর মেখেছে মন

অগণিত মানুষের কাছে
ঈর্ষাপ্রবণ অঝোর ধারা
আবহপ্রস্তুত—
আহত ঠোঁটের পাশে প্রতিদিন
মলম-পালিশ দ্রুত মেখে যাই

একটি পাতায় রেখো
আগুন-ঝরা জলের চিত্র,
হাসপাতালের বারান্দায় চমকালো
এক জ্যোৎস্নারাত—
কতশত ঢেউ এসে তোমার উঠোনে
সব স্মৃতি করে দেয়।

দশের তরুপ
………………………..

কুয়াশা রোদে প্রমাদ করে
ঘড়িতে চাঁদ গড়িয়ে পড়ে
বিভূতি মুখ হাসতে থাকে
হীরক-রাজা আলোর মাঠে
জীবন ফিরে নিখিল পাঠে

সকালবেলা লোহিত জলে
শরীর সেঁচে চোখের ছলে
জাপটে ধরে ভয়ের ঘরে
দু’হাতে টান মনের ভুলে
বেহুলা-প্রাণ ঢেউয়ে খুলে

দশে দেশে দশ
………………………..

ডানার নীলে আকাশে চিল
মনের মিলে ঘুমের বিল
জলের দেশে বিজলি বেশে
মেঘের নুনে আগুন নামে
বাতাস চোখ মিছিল থামে

সকাল থেকে রাতের ভিড়ে
প্রাণের পাখি ফিরছে নীড়ে
শরীর বেয়ে শরীর নামে
বিলের চাষে মনসা গাছ
লাশের বুকে বেহুলা-নাচ

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত