বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নগরের লালদীঘি এলাকায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। এসময় তিনি কর্মক্ষেত্রে মানসিক চাপ মোকাবিলা এবং পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সভায় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং এ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় এবং সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পঞ্চানন আচার্য।
