রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জনাব তারেক রহমানের বক্তব্য জুড়ে ছিলো নারীর সম্মান, স্বাধীনতা আর রাজনীতিতে নারীর ভূমিকা।

নতুন এক ‘জালেম’ শক্তির উত্থানের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে : জনাব তারেক রহমান

জনাব তারেক রহমান বলেন, যেই নেতা বা দলের নিজের দেশের মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে জাতি কখনো মর্যাদাশীল আচরণ বা অগ্রগতি আশা করতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার ৪ ফেব্রুয়ারি বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরের হারানো অধিকার পুনরুদ্ধার করতে হবে এবং নতুন এক ‘জালেম’ শক্তির উত্থানের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

বক্তব্যের শুরুতে তারেক রহমান জুলাই আন্দোলনে শহীদ ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মঞ্চের সামনে বসা শহীদ পরিবারের সদস্যদের দেখিয়ে তিনি বলেন, ‘এই মানুষগুলো তাদের স্বজন হারিয়েছে কেন? তাদের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে এবং নিজের ভোট নিজে দিতে পারবে। বিগত ১৫ বছরের নিশিরাতের ভোট ও আর-ডামি নির্বাচনের সংস্কৃতি চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সমূলে বিনাশ হয়েছে।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন বিএনপি চেয়ারম্যান। সম্প্রতি নারীদের নিয়ে সেই দলের নেতার আপত্তিকর মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘যেই নেতা বা দলের নিজের দেশের মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে জাতি কখনো মর্যাদাশীল আচরণ বা অগ্রগতি আশা করতে পারে না।’

জনাব তারেক রহমানের অভিযোগ, যে দলটি সকাল-বিকাল জনগণের সামনে মিথ্যা কথা বলছে, নারীদের হেয় করছে, তারাই এখন নানাভাবে ষড়যন্ত্রে নেমেছে। কারণ মানুষ তাদের কথাবার্তা আর কাজকর্মের ফাঁকফোকর ধরে ফেলেছে। সে কারণেই দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারপার্সন।

বক্তৃতার একপর্যায়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেশের লাখ লাখ নারী পোশাকশিল্পে কাজ করে অর্থনীতির চাকা সচল রেখেছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বহু নারী আজ দ্রব্যমূল্যের চাপে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন। অথচ সেই নারীরাই আজ অসম্মানিত হচ্ছেন।’ এই দ্বিচারিতাই তাঁর মতে সবচেয়ে বিপজ্জনক।

তিনি ইসলামের ইতিহাস থেকে উদাহরণ টেনে বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) নিজেও একজন সফল ব্যবসায়ী ও কর্মজীবী নারী ছিলেন। বদরের যুদ্ধেও নারীদের বীরত্বগাথা ও সেবামূলক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নারীদের ঘরে বন্দি রেখে বা পেছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন কখনো সম্ভব হবে না।জনাব তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষার প্রসারে গৃহীত পদক্ষেপগুলো স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বিএনপিই প্রথম বাংলাদেশে নারীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিল। আগামী দিনেও বিএনপি ক্ষমতায় আসলে নারীদের কর্মসংস্থান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

জামায়াতের আমিরের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে বিতর্ক প্রসঙ্গে জনাব তারেক রহমান বলেন, ‘নারীদের মন্তব্য নিয়ে যখন সমাজজুড়ে তীব্র সমালোচনা শুরু হলো, তখন সংশ্লিষ্টরা দাবি করলেন, তাদের আইডি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা স্পষ্ট বলেছেন, এভাবে আইডি হ্যাক হওয়ার কথা নয়।’ তিনি কটাক্ষ করে বলেন, ‘এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। নিজেদের স্বার্থে মিথ্যা বলতে তারা দ্বিধা করে না, আর দেশদরদি হওয়ার প্রশ্নই ওঠে না।’

একপর্যায়ে জামায়াতে ইসলামীর উদ্দেশে আরো সরাসরি আক্রমণ করেন বিএনপির চেয়ারম্যান। তাঁর অভিযোগ, ‘দলটি ধর্মকে ব্যবহার করে কেবল নিজেদের স্বার্থ রক্ষার জন্য। যেখানে প্রয়োজন, সেখানে ধর্মের ব্যাখ্যাও নিজেদের মতো করে নেয় তারা।’ তিনি বলেন, ‘দেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি, যার অন্তত অর্ধেক নারী। এই বিশাল নারী সমাজকে পেছনে রেখে কোনো বড় পরিকল্পনাই সফল হতে পারে না।’ বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে বলে জানান তারেক রহমান। সেই কার্ডের মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলাই লক্ষ্য, যাতে নারী সমাজ কারো মুখাপেক্ষী হয়ে না থাকে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সমগ্র দেশের ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ। আগামী ১২ তারিখ আপনাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করুন, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।

সকাল থেকেই বরিশালের আনাচে কানাচে থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহের নেতা কর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। একইসাথে অসংখ্য সাধারণ জনগণ বিএনপির চেয়ারপার্সনকে একনজর দেখার জন্য এবং তাঁর বক্তৃতা শোনার জন্য সমাবেশস্থলে উপস্থিত হয়ে জনাব তারেক রহমানের আজকের সমাবেশটিকে লোকে লোকারণ্য করে জনসমুদ্রে পরিণত করেন। উপস্থিত জনতা স্লোগান ও করতালির মাধ্যমে জনাব তারেক রহমানের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেন। উপস্থিত সকলে জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হলে দেশের ভাগ্য ভালোর দিকে ধাবিত হবে বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত