বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রামে আসামি ধরাকে কেন্দ্র করে এসআরবি’র ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক এক আসামিকে ধরতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলায় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) ও আজিজুর রহমান সবুজ (২১), মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ প্রকাশ নবাব মিয়া (৩৪)।

এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় এসআরবির একটি দল। সেখানে অবস্থান করছিলেন বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীর। অভিযানের সময় আলমগীর তাদের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে চিৎকার করে দলের ৪০ থেকে ৫০ জনকে জড়ো করে। পরে তারা দেশিয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আরও মারমুখী হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সরকারি অস্ত্র ও গোলাবারুদ রক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এসআরবি সদস্যরা।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গত শনিবার দেশিয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলায়র ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৫ অক্টোবর) দিবাগত এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশিয় অস্ত্রও।

সম্পর্কিত খবর

অন্ধকার ভেদ করে আলোর যাত্রা, বুদ্ধের করুণায় জাগুক মানবতার মুক্তির চেতনা

চট্টগ্রামের নন্দকানন বুদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজারো ফানুস উড়িয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তরা। রাতের আকাশে একের পর এক ফানুস...

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

ছবি : সংগৃহীত   ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ...

চট্টগ্রামে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছেন বায়েজিদ থানা পুলিশ। এসময়...

এনসিপির তিন দফা দাবি : স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...

সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ : আটকে পড়া পর্যটকরা নিরাপদ

ছবি : সংগৃহীত   সাজেকে অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ছয় সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ নিরাপত্তা বাহিনীর মোট নয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার...
সর্বশেষ সর্বাধিক পঠিত